ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বুড়িচংয়ে বিএসটিআইয়ের অভিযানে ফিলিং স্টেশনকে জরিমানা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৫, ০৭:১৯ পিএম

বুড়িচংয়ে বিএসটিআইয়ের অভিযানে ফিলিং স্টেশনকে জরিমানা

কুমিল্লার বুড়িচং উপজেলায় তেল পরিমাপে গড়মিল ধরা পড়ায় মদিনা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ মোবাইল কোর্ট।

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার এলাকার মদিনা ফিলিং স্টেশনের একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আরও দুটি ফিলিং স্টেশন— জান্নাত ফিলিং অ্যান্ড সিএনজি সার্ভিসেস, আলেখারচর এবং নাঈমুল ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি, আলেখারচর—এর ডিসপেন্সিং ইউনিট যাচাই করে তেল পরিমাপ সঠিক পাওয়া যায়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ, মো. লুৎফর রহমান, প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয় এবং ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ।

বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বার্থে তেল পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!