ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

অক্টোবর ৮, ২০২৫, ০৭:৩২ পিএম

ঈশ্বরগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও বেহাল অবস্থায় পড়ে থাকা হাসপাতাল সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার সকাল ১১টায় উপজেলার চৌরাস্তা মোড়ে ঈশ্বরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে নয়শিমুল পর্যন্ত সড়কটি বর্তমানে চরম নাজুক অবস্থায় রয়েছে। বহুদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যেগুলো সামান্য বৃষ্টিতেই পানি জমে ছোট ছোট খালে পরিণত হয়। ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও যানবাহন চালকরা প্রতিদিনই মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, এই সড়কটি ঈশ্বরগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন হাজারো মানুষ—রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষিপণ্য পরিবহনকারীসহ—এই পথে চলাচল করে থাকেন। অথচ সংস্কারের অভাবে এটি এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দুর্ঘটনা ঘটছে নিয়মিত, তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, সম্পূর্ণ জনস্বার্থে রাস্তাঘাট সংস্কারের দাবি জানাচ্ছি। আগামী সাত (০৭) দিনের মধ্যে সংস্কারকাজ শুরু না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

মাত্র তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দিয়ে ২টি উপজেলা, ৩টি ইউনিয়ন ও ৮টি গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ প্রতিদিন চলাচল করে। এই পথে রয়েছে সাতটি শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ছয় বছর ধরে কাজ বন্ধ থাকায় রোগী নিয়ে সময়মতো হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফলে রাস্তাটি সংস্কারের দাবি এখন মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

জানা যায়, ২০২০ সালের মার্চ মাসে ঈশ্বরগঞ্জ টু আঠারবাড়ি আঞ্চলিক মহাসড়কের ১৫ কিলোমিটার অংশ নির্মাণে কার্যাদেশ দেওয়া হয়। ১১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে কাজটি ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও, ঈশ্বরগঞ্জ পৌরসভা এলাকার প্রায় ৩ কিলোমিটার অংশের কাজ এখনও বন্ধ রয়েছে। মূলত জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় স্থানীয়রা জমি ছাড়তে রাজি না হওয়ায় নির্মাণকাজ থেমে আছে বলে জানা গেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব শাহ নূরুল কবির শাহিন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, আব্দুল্লাহ আল মামুন খোকন, শাহ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম জিকু প্রমুখ।

মানববন্ধনে উপজেলার সাধারণ মানুষ, ব্যবসায়ী, শ্রমজীবী, শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই একবাক্যে বলেন, এই রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত ঈশ্বরগঞ্জের জনগণ আর চুপ করে থাকবে না।

ইএইচ

Link copied!