ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

অক্টোবর ৮, ২০২৫, ০৯:১২ পিএম

মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। 

এ উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

র‍্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুল মোল্লা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. সেলিম রানা, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্ল্যা খান, মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান এবং কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “কন্যাশিশু সমাজের বোঝা নয়। তারা পুরুষদের পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং তাদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করতে হবে। শিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করে সচেতনতা সৃষ্টি করতে হবে।”

ইএইচ

Link copied!