ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: জরিমানা ও এতিমখানায় বিতরণ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৫, ০৭:২১ পিএম

নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: জরিমানা ও এতিমখানায় বিতরণ

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

রোববার সকাল ১১টায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

অভিযানে সহযোগিতা করেন বুড়িচং উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইদুল ইসলামসহ পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে বাজারের একটি মাছের দোকান থেকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত মাছ বিক্রেতা রাসেলের বিরুদ্ধে মৎস্য আইনের আওতায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

পরে জব্দকৃত প্রায় ৫০ কেজি মাছ কংশনগর বাজার সংলগ্ন একটি এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী বলেন, “পিরানহা একটি আগ্রাসী ও ক্ষতিকর বিদেশি মাছ। এটি দেশীয় মাছ ধ্বংস করে জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। সরকার এই মাছের উৎপাদন, চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বাজারে যেন কেউ এ মাছ বিক্রি না করে, সে বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।”

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, “সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেউ যদি পিরানহা বিক্রি করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!