ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাগেরহাটের পচা দিঘি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৫, ১২:০৮ পিএম

বাগেরহাটের পচা দিঘি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

বাগেরহাটের পচা দিঘি থেকে শ্রী সুমন্ত বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে এলাকাবাসীর খবরে ভিত্তিতে পচা দিঘিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শ্রী সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। 

বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডির মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উল হাসান জানান, সোমবার বাগেরহাট সদরের বাদেকারাপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরের দিকে খাবার খাওয়ার কথা বলে বের হলে আর ফিরেনি। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজির করা হয়।

সোমবার সকালে পচা দিঘিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তবে তার শরীরে এখন পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

ইএইচ

Link copied!