ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জাগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৫, ০২:১৩ পিএম

মির্জাগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে এবং শিক্ষকদের প্রস্তাবিত দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে মির্জাগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ প্রধান ফটক সংলগ্ন বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা আঞ্চলিক মহাসড়কে ‘মির্জাগঞ্জ উপজেলাধীন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ' এর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য দেন— উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, শিক্ষক নেতা মো. মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান, অধ্যক্ষ মো. খবির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা ইত্তেজা হাসান, উপাধ্যক্ষ আ. মন্নান লোটাস, প্রভাষক মো. মাহাবুব রহমান টুকু, প্রভাষক মো. আবদুর রহিম চান, প্রভাষক এনামুল হক জাকির, প্রধান শিক্ষক মো. গোলাম সরোয়ার বাদল, সহকারী শিক্ষক মোঃ আবু সালেহ ও মোঃ শাহজাদা রনি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন দাবীতে শিক্ষক কর্মচারীদের চলমান সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে দোষী পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও বিচার দাবি জানান। 

এছাড়া শিক্ষকদের মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% হারে উৎসব ভাতা প্রদানের জোর দাবি জানান। 

তারা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত মঙ্গলবার থেকে শ্রেণীকক্ষে পাঠদান থেকে বিরত থেকে কর্মবিরতি পালন করে ঢাকায় চলমান আন্দোলনে যোগ দিতে সকল শিক্ষক কর্মচারী ঐক্যবদ্ধভাবে ঢাকায় যাত্রার ঘোষণা দিয়েছেন। 
মানববন্ধন শেষে পুলিশি হামলায় আহত শিক্ষকদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন ভাজনা কদমতলা নূরীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম রুহুল আমিন।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!