ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবীনগরে ঘুমন্ত বন্ধুকে সিঁধ কেটে কুপিয়ে হত্যা

নবীনগর প্রতিনিধি

নবীনগর প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৫, ০৩:৫৯ পিএম

নবীনগরে ঘুমন্ত বন্ধুকে সিঁধ কেটে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে গভীর রাতে ঘরের সিঁধ কেটে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু। 

শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ওমর ফারুক মিয়া (২৮)। তিনি মহেশপুর গ্রামের মো. জাকির হোসেন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের চালু খন্দকার মিয়ার ছেলে খায়রুল গভীর রাতে ওমর ফারুকের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন চিৎকার শুনে এগিয়ে এলে খায়রুল পালিয়ে যায়। 

পরে গুরুতর অবস্থায় ওমর ফারুককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিহত ওমর ফারুক ও খায়রুল একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার ঘটনায় জড়িত খায়রুলকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বন্ধুত্বের দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে।

ইএইচ

Link copied!