ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ফেরা জুলাই যোদ্ধাকে বরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৫, ০৪:৫৭ পিএম

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ফেরা জুলাই যোদ্ধাকে বরণ

সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরা জুলাই যোদ্ধা ও ছাত্রদল কর্মী মো. হাসান সরদারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন।

জুলাই-আগস্টের শেখ হাসিনার পতন আন্দোলনে পুলিশের গুলিতে আহত ওই ছাত্রদল কর্মী দীর্ঘ প্রায় তিন মাস সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেছেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাঠ পর্যায়ের অন্যতম সৈনিক ছিলেন ছাত্রদল নেতা মো. হাসান সরদার।

শুক্রবার সকাল ১১টায় তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপনের সঙ্গে তার গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে সাক্ষাৎ করেন। 

এ সময় সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন তার দলের সাহসী রাজনৈতিক কর্মী জুলাই যোদ্ধা হাসান সরদারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে এম. জহির উদ্দিন স্বপন বলেন, “হাসানের সুস্থতার খবর পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সে মাঠ পর্যায়ে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নির্ভীক কর্মী। তার মতো সাহসী কর্মী আমাদের দলের জন্য সম্পদ।”

একই সময় জহির উদ্দিন স্বপন ঘোষণা দেন, “মো. হাসান সরদার ও তার পরিবারের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন।”

সাক্ষাৎকালে গৌরনদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!