ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাংবাদিকরাই জাতির বিবেক: ইঞ্জিনিয়ার এম এ মজিদ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৫, ০৭:৩২ পিএম

সাংবাদিকরাই জাতির বিবেক: ইঞ্জিনিয়ার এম এ মজিদ

“সাংবাদিকরাই জাতির বিবেক, তাদের লেখনিই পরিবর্তনের শক্তি”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মজিদ।

রোববার বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ইঞ্জিনিয়ার এম এ মজিদ বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের জন্য মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের স্বাধীনতা প্রতিষ্ঠিত হলে দুর্নীতি ও অপশাসনের জবাবদিহিতা নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের সঙ্গে এমনভাবে বসার সুযোগ পাইনি। কিন্তু আপনারাই আন্দোলনের শক্তি ছিলেন। আমি আপনাদের ভাই—আগামী দিনেও আপনাদের সহযোগিতা চাই।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। আমার রাজনীতি হবে উন্নয়ন, শান্তি ও ন্যায়ের রাজনীতি। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”

মতবিনিময় সভায় সাংবাদিকরা স্থানীয় সাংবাদিকতার চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা ও নিরাপত্তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা গণমাধ্যমবান্ধব পরিবেশ সৃষ্টিতে সম্ভাব্য জনপ্রতিনিধির সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন জাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল তালুকদার, তারুন্দিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল হাকিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।

মতবিনিময়ের শেষ পর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইঞ্জিনিয়ার মজিদ। তিনি বলেন, “ঈশ্বরগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যেতে চাই।”

ইএইচ

Link copied!