ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চৌগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ৯ জনকে পুশব্যাক

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

অক্টোবর ১৯, ২০২৫, ০৭:৫১ পিএম

চৌগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ৯ জনকে পুশব্যাক

যশোরের চৌগাছার মাশিলা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী-শিশুসহ ৯ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে।

রোববার বিকেলে ভারতের বয়রা বিএসএফ ও মাশিলা বিজিবি ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক শেষে এ ৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হয়।

বাংলাদেশে পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন— বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ফুড়িয়াখালি গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে আব্দুর রাজ্জাক (৪৭), তার স্ত্রী খাজিদা আক্তার (৩৫) ও ছেলে মাস্টার আব্দুল্লাহ খান (৮); সিলেট জেলার সদর উপজেলার তেররতন গ্রামের তৌদিহ মিয়ার মেয়ে ইয়াসমিন খাতুন (৩০); গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার পানজুরা গ্রামের আব্দুল মজিদের মেয়ে রাজিয়া বেগম (৩০); ময়মনসিংহ জেলার সদর উপজেলার ব্রিটিশবাড়ী গ্রামের দোলাল খানের মেয়ে কাজল লিপি (৪৫); দিনাজপুর জেলার বিরল উপজেলার মকলেশপুর গ্রামের মনছুর আলীর ছেলে লিটন খান (২৪); দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ গ্রামের মুন্সি টুডুর ছেলে সুনিল টুডু (২৬) এবং একই উপজেলার কাকদুয়ারী গ্রামের আব্দুল আমিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (২২)।

৪৯ মাশিলা সীমান্তের বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফরিদ উদ্দিন বলেন, “ভারতের বয়রা সীমান্তে পতাকা বৈঠক শেষে বিএসএফ বিকেলে তাদের ফেরত দেয়। আমরা তাদের চৌগাছা থানা পুলিশের হেফাজতে দিয়েছি।”

পুশব্যাক হওয়া আব্দুর রাজ্জাক খান বলেন, “আমাদের মধ্যে কেউ ভারতের গোয়ায়, কেউ হরিয়ানায়, আবার কেউ উত্তরখণ্ডে ছিলাম। সেখান থেকে বিএসএফ আমাদের ক্যাম্পে নিয়ে আসে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেয়।”

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “সন্ধ্যায় ৯ জন বাংলাদেশিকে পুশব্যাক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।”

ইএইচ

Link copied!