ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম)

সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম)

অক্টোবর ২০, ২০২৫, ০৩:১৫ পিএম

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

চট্টগ্রামের হাটহাজারীতে এক অগ্নিকাণ্ডের ঘটনায় মোহাম্মদ মুনসুর নামে এক ব্যক্তির টিনসেড নির্মিত বসতঘর ভস্মীভূত হয়েছে। 

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইসলামিয়াহাট এলাকার মীর আহম্মদ সারাংয়ের বাড়িতে ঘটনাটি ঘটে। 

এ সময় পার্শ্ববর্তী একটি সেমিপাকা ঘরেও আগুন লেগে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মুনসুর ওই বাড়ির মৃত মফিজুর রহমানের পুত্র।

ক্ষতিগ্রস্ত মুনসুর জানান, গতকাল তাদের এক আত্মীয়ের বাড়িতে তারা সপরিবারে বেড়াতে যায়। ঘরে কেউ ছিল না। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি। এ ঘটনায় আনুমানিক দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীদের চিৎকার ও আগুনের ধোঁয়া দেখে সবাই এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। সম্পূর্ণ ঘরে আগুন যখন ছড়িয়ে যায় তখন ঘরে থাকা আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক দল।

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনমাস্টার আব্দুল মান্নান জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এখনো নিরূপণ করতে পারিনি।

ইএইচ

Link copied!