ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

অক্টোবর ২০, ২০২৫, ০৪:৫৯ পিএম

মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের বিশেষ অভিযানে দেশী তৈরি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সোমবার গভীর রাতে জোনের আওতাধীন দলধলিপাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। 

দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম আধাম।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। সেনা অভিযানের উপস্থিতি জানতে পেরে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। অভিযানে ২টি বাড়ি ও বাড়ি সংলগ্ন এলাকা তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এক নালা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ১টি ওয়াকিটকি ও ৫টি পাহাড়ি দা জব্দ করা হয়। 

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

জোন অধিনায়ক বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী তৎপর রয়েছে। সন্ত্রাসী কার্যক্রম রোধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!