ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৫, ০৫:১৫ পিএম

দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম

খাগড়াছড়ির দীঘিনালায় অসচ্ছল শিক্ষার্থী, রোগী ও দুঃস্থ পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার দীঘিনালা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ৪ ই বেংগল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি নিজ হাতে এই সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, অসুস্থ রোগীদের জন্য চিকিৎসা সহায়তা, দুঃস্থ পরিবারের জন্য ঢেউটিন, বেকার নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে পানির সমস্যা সমাধানে পানির ট্যাংক, এবং মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করেন, এই ধরনের সহায়তা পার্বত্য চট্টগ্রামে শান্তি, উন্নয়ন এবং পারস্পরিক আস্থার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় বিশ্লেষকরা বলছেন, এমন কার্যক্রম শুধু ক্ষণিকের সাহায্য নয়, দীর্ঘমেয়াদে সামাজিক স্থিতিশীলতা ও মানবসম্পদ উন্নয়নের পথ প্রশস্ত করছে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত হবে।

জেএইচআর

Link copied!