ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাহুবলে গৃহবধূর লাশ উদ্ধার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৫, ০৩:০৩ পিএম

বাহুবলে গৃহবধূর লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে গভীর রাতে কাজীহাটা গ্রাম থেকে নাজমা বেগম (৪২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার দিবাগত রাত অনুমান ১২টার দিকে উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের কাজীহাটা গ্রামের হান্নান মেম্বারের বাঁশঝাড়ের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নাজমার স্বামী জসিম উদ্দিনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ প্রতিবেশীদের সাথে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত রাত সাড়ে ১২টার দিকে নাজমার মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামসহ একদল পুলিশ।

পরে এসআই মঞ্জরুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, “রাতে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে নিহত নাজমা বেগমের লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।”

ইএইচ

Link copied!