ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, একজনকে জীবিত উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২৫, ০৮:৫৪ পিএম

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, একজনকে জীবিত উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়। পরে স্থানীয়রা এক শিশুকে জীবিত উদ্ধার করেছে।

শনিবার সকালে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা স্রোতের টানে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সাত বছরের নুরউদ্দিন নামে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। অন্য শিশু চার বছরের হাবিব এখনো নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে নদীতে স্রোত প্রবল থাকায় উদ্ধার কাজে বাধার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উচাখিলা ইউনিয়নের ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

 

ইএইচ

Link copied!