ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

অক্টোবর ২৬, ২০২৫, ০৩:০০ পিএম

ভেড়ামারায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ সংলগ্ন ফুটবল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহিদুল ইসলাম বলেন,“বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল হলো বিএনপি। আগামী নির্বাচনে যারা নমিনেশন চায়, তাদের মনে রাখা উচিত— বিএনপির শক্তি জনগণ। আমি তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি ধানের শীষের প্রতীকে। অতীতে বিএনপি সরকারের আমলেই এ অঞ্চলের সর্বাধিক উন্নয়ন হয়েছে।”

তিনি আরও বলেন,“বিএনপি ক্ষমতায় থাকাকালে আমি মিরপুর ও ভেড়ামারায় হাজার হাজার কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করেছি, হাজার হাজার পরিবারে বিদ্যুৎ সংযোগ দিয়েছি। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছি এবং ভবন নির্মাণ করেছি। সাগরখালী বাঁধের সমস্যার সমাধান, দুটি ফায়ার স্টেশন স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা— এসবই বিএনপি সরকারের আমলের উন্নয়নের সাক্ষ্য বহন করে।”

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন,“সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে আওয়ামী লীগ ও জাসদ ঘরানার কোনো অনুপ্রবেশকারী যেন না থাকে— এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ বিএনপিই আগামী নির্বাচনে বিজয় অর্জন করবে।”

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু।

এ সময় বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু মোহাম্মদ নুরু, মুসতাক আহমেদ মিন্টু, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার, জুনিয়াদহ ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বিশু, জাহেদুর রহমান রঞ্জু, ধরমপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহ্বায়ক শামিম রেজা শামিম, সদস্য সচিব মোশারফ হোসেন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম রোকন, যুবদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, কলেজ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক ছানাউল্লাহ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব নজিবুল হক সুমন, বাহিরচর ৫নং ওয়ার্ডের সদস্য সোহেল রানা (ভুইবাবু)সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিএনপির পুনর্গঠন ও আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!