ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

করিমগঞ্জে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল প্রশাসন

এম এ জলিল, করিমগঞ্জ (কিশোরগঞ্জ)

এম এ জলিল, করিমগঞ্জ (কিশোরগঞ্জ)

অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৩৮ পিএম

করিমগঞ্জে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল প্রশাসন

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন এবং প্রতিষ্ঠান প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সংক্রান্ত নির্দেশনা রোববার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের পক্ষ থেকে।

নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা বেড়েছে। এতে পাঠদান কার্যক্রমে ব্যাঘাত ঘটছে এবং শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে। তাই ক্লাসে বা প্রতিষ্ঠান প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।

প্রতিটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারদের নির্দেশনা বাস্তবায়নে কঠোর হতে বলা হয়েছে। প্রয়োজনে অভিভাবকদের বিষয়টি অবহিত করার পরামর্শও দেওয়া হয়েছে।

ইউএনও তাহমিনা আক্তার বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ফেরাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহারের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তাই আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।”

এদিকে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক। তবে কেউ কেউ মন্তব্য করেছেন, “উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে শিক্ষণমূলক ব্যবহারের সুযোগ রাখা যেতে পারত।”

উল্লেখ্য, মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি সম্প্রতি করিমগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনায় আসে। এরপরই উপজেলা প্রশাসন তা বাস্তবায়নের উদ্যোগ নেয়।

ইএইচ

Link copied!