ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালুখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৫, ০৪:০৮ পিএম

কালুখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাজবাড়ীর কালুখালীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।

এ সময় কালুখালী উপজেলা সহকারী প্রোগ্রামার মো. মিলন হোসেন, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী, সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান, মোখলেছুর রহমান, হাবিবুর রহমান এবং রতনদিয়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে রতনদিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও মাজবাড়ী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। পরে বোয়ালিয়া ইউনিয়ন-মদাপুর ইউনিয়ন ও মৃগী ইউনিয়ন-সাওরাইল ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে সেমিফাইনাল এবং বিকাল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!