জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
অক্টোবর ২৮, ২০২৫, ০৩:৪৯ পিএম
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের বিশেষ অভিযানে ১০০ প্যাকেট দেশীয় তৈরি চোলাই মদসহ সুমন দাশকে (৪৫) আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
মঙ্গলবার সকালের দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আরপি গেট চেকপোস্টে খাগড়াছড়ি হতে চট্টগ্রামগামী শান্তি পরিবহন বাসটি থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিতে ৫ ক্যারেট (১০০ প্যাকেট) দেশীয় তৈরি চোলাই মদসহ ০১ জন বাঙালিকে আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
আটককৃত ব্যক্তির নাম সুমন দাশ (৪৫) বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের সন্তোষ দাশের ছেলে।
পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ চোলাই মদ মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এই অভিযান সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দৃঢ় মনোবলের প্রতিফলন, যা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইএইচ