ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৫, ০৩:৫৭ পিএম

হাটহাজারীতে চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৬০০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পুরাতন পিকআপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট মজলিশ বিবির দীঘি এলাকায় হাটহাজারী অক্সিজেন মহাসড়কের উপর মডেল থানার এসআই মোহাম্মদ আরিফ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বড়ডলু ডিপি পাড়ার মৃত মফিজুর রহমানের পুত্র মোহাম্মদ বাদশা (৪০) ও একই জেলার মানিকছড়ি থানাধীন টিনটহরী ইউনিয়নের বড়ডলু এলাকার আব্দুল হকের পুত্র আনোয়ার হোসেন (৩১)।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া নিশ্চিত করেছেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজতে থাকা ৬০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় এবং একটি পুরাতন পিকআপ ভ্যান জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ইএইচ

Link copied!