ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে ৮২ হাজার টাকা ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৫, ০৯:৪২ পিএম

ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে ৮২ হাজার টাকা ছিনতাই

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক চা বিক্রেতার ওপর সশস্ত্র হামলা চালিয়ে ৮২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে স্থানীয় এক মাদকচক্র। 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সোহাগি ইউনিয়নের সাহেবনগর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহেবনগর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র ইমান উদ্দিন (৩৫) দেওয়ানগঞ্জ বাজারে চায়ের দোকান পরিচালনা করেন। ব্যবসা শেষে রাতে বাড়ি ফেরার সময় একই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদের পুত্র সুমন মিয়া (৩০), শহিদ মিয়ার পুত্র সাব্বির (২৫), লাল মিয়ার পুত্র আমানুল্লাহ (২২)সহ কয়েকজন ইমান উদ্দিনের পথরোধ করে তাকে মারধর করে সঙ্গে থাকা ৮২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে স্থানীয় সাদ্দাম হোসেন জানান, তিনি তার মামাতো ভাই আজিজুল হকের কাছ থেকে একটি গরু কিনে ওই টাকার পরিমাণ ইমান উদ্দিনের কাছে রেখেছিলেন আজিজুল হককে দেওয়ার জন্য। সম্ভবত মাদকচক্র বিষয়টি জেনে পরিকল্পিতভাবে হামলা চালায়।

ঘটনার সময় উপস্থিত হানিফ মিয়া জানান, তিনি ইমান উদ্দিনের সঙ্গে ছিলেন। ইমান বাড়ির রাস্তায় ঢুকে পড়ার পর হঠাৎ চিৎকার শুনে এগিয়ে গেলে সুমন হাতে থাকা অস্ত্র উঁচিয়ে তাকে চুপ থাকতে হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয়রা জানান, সুমন নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দিচ্ছে এবং কারও কাছে টাকা না পেলে জোরপূর্বক মোবাইল বা ঘড়ি ছিনিয়ে নেয়। কয়েক বছর আগে তার নির্যাতনে অপমানে আত্মহত্যা করে এক তরুণ আবু সাঈদ।

গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, সুমন বিভিন্ন কিশোর ও যুবকদের মাদক বিক্রি ও সেবনে প্ররোচিত করে বিপথে নিচ্ছে। এলাকাবাসী দ্রুত এ মাদকচক্রের মূলহোতা সুমন মিয়ার গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!