ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর গণমিছিল ও লিফলেট বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৫, ০৯:২৮ পিএম

৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর গণমিছিল ও লিফলেট বিতরণ

জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে গণমিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণমিছিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

সুলতান সালাউদ্দিন টুকু নেতৃত্বে গণমিছিলটি টাঙ্গাইল শহরের পৌর উদ্যান থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে এসে শেষ হয়। জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকরা গণমিছিলে অংশ নেন। সেই সঙ্গে টাঙ্গাইল শহরসহ ১২টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গণমিছিলকে বিশাল মিছিলে পরিণত করেছে।

এর আগে দুপুর থেকেই সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে নিয়ে পৌর উদ্যানে সমবেত হন। এ সময় কানায়-কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পৌর উদ্যান।

পরে সংক্ষিপ্ত সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিক নির্দেশনা।

টুকু বলেন, দেশের মানুষ আজ ন্যায়, উন্নয়ন ও গণতন্ত্র চায়। বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন। এই কর্মসূচির প্রতিটি দফাই জনগণের অধিকার, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা বহন করে। আমরা ঘরে ঘরে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান এই জাতির আশার প্রতীক। তিনি দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন, আর তাঁর আহ্বানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে রায় দেবেন।

লিফলেট বিতরণের সময় টুকু ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। এ সময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুর আলম প্রমুখ।

ইএইচ

Link copied!