ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চৌগাছায় অস্ত্রের ভয় দেখিয়ে মাঠ থেকে কৃষকের মোটরসাইকেল ছিনতাই

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

নভেম্বর ৫, ২০২৫, ০৯:৩৯ পিএম

চৌগাছায় অস্ত্রের ভয় দেখিয়ে মাঠ থেকে কৃষকের মোটরসাইকেল ছিনতাই

যশোরের চৌগাছায় দেশীয় অস্ত্রের মুখে এক কৃষকের মোটরসাইকেল ছিনতাই করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

বুধবার ভোরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া-বাদেখানপুর রোডের পান্তার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ভুক্তভোগী কৃষক উজ্জ্বল হোসেন (৪০) ও তার ভাতিজা সাব্বির হোসেন (১৭) আহত হন। স্থানীয়রা চিৎকার শুনে দুজনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান।

ভুক্তভোগী উজ্জ্বল হোসেন বলেন, প্রতিদিনের মতো ভোরে ঢেঁড়স ক্ষেতে সবজি তুলছিলেন তিনি। এ সময় চারজন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে তাকে ভয় দেখিয়ে মারধর শুরু করে। দুর্বৃত্তরা তার পিঠে আঘাত করে এবং তার সাথে থাকা ভাইপো সাব্বিরকেও পিটিয়ে আহত করে।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার লাল রঙের প্লাটিনা মোটরসাইকেল (নম্বর: ঝিনাইদহ-হ-১৬-০২২৮) ছিনিয়ে নেয়। এরপর তাদের কাছে থাকা আরেকটি মোটরসাইকেলে দুজন এবং তার মোটরসাইকেলে দুজন বসে চারজনই বাদেখানপুরের রোডের দিকে চলে যায়। তিনি এ ঘটনায় থানায় জিডি করার কথা জানিয়েছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তবে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে, ঘটনার আগের রাতে জিসিবি আদর্শ কলেজ-টু-মহেশপুর রোডের ফাঁকা স্থানে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির ঘটনাও একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন।

বাদেখানপুর গ্রামের উজ্জ্বল হোসেন জানান, প্রতিবছর ওই একই এলাকায় দু-একবার ডাকাতি ঘটে। গতরাতে ডাকাতরা বড় কোনো ঘটনা ঘটাতে না পেরে বড়খানপুর গ্রামের এক ভাটা শ্রমিকের কাছ থেকে চারশ টাকা এবং বিচেলি কিনতে যাওয়া আরেক ব্যক্তির কাছ থেকেও তার কাছে থাকা সব টাকা ছিনিয়ে নিয়েছে।

ইএইচ

Link copied!