ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কলমাকান্দায় বিজিবির পৃথক অভিযানে ৮৩ বোতল মদসহ আটক দুই

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৫, ০৪:১৩ পিএম

কলমাকান্দায় বিজিবির পৃথক অভিযানে ৮৩ বোতল মদসহ আটক দুই

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে এবং মাদক পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে বিজিবির সদস্যরা।

শুক্রবার সকালে বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সীমান্তের খারনৈ ইউনিয়নের গলাছড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। 

এছাড়া রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে হানিফ মিয়া (২০) এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কোদালদার গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহমুদ আলম (২২)।

নেত্রকোণা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আটক আসামিদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হবে এবং জব্দ করা মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

ইএইচ

Link copied!