ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে কিশোরের মৃত্যু

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৫, ০৩:১২ পিএম

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে কিশোরের মৃত্যু

নেত্রকোণার পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তামিম (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম মিয়া ওই এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে তামিম বাড়ির কাজ শেষে পানির মোটরের পাশে হাত ধোয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে স্পর্শ করলে শর্ট সার্কিট হয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। 

পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ইএইচ

Link copied!