ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পটিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ৫

আজিজুল হক, চট্টগ্রাম ব্যুরো

আজিজুল হক, চট্টগ্রাম ব্যুরো

নভেম্বর ৯, ২০২৫, ০৫:৪৭ পিএম

পটিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া থানা এলাকায় র‍্যাব-৭ এর অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

রোববার তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় কিছু মাদক কারবারি কক্সবাজার থেকে দুটি হায়েস মাইক্রোবাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। ওই তথ্যের ভিত্তিতে গত ৮ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে আটটার দিকে র‍্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল পটিয়া উপজেলার মোজাফফরাবাদ কাদের ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন দুটি মাইক্রোবাস সেখানে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা ধাওয়া করে মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাস আটক করতে সক্ষম হয়।

তল্লাশিকালে গাড়ি থেকে আটক করা হয় লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানার পাটোয়ারী বাড়ির আব্দুল মতিনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (৪১), কুমিল্লা জেলার মুরাদনগর থানার রসুলপুর গ্রামের ফিরোজের ছেলে মো. মাঈন উদ্দিন (৩০), পটিয়া পৌরসভার হাবিবুর পাড়ার আবদুল হামিদের ছেলে মো. রাশেদুল আলম (৩৮), একই উপজেলার কাগজীপাড়া আল্লাই এলাকার সিদ্দিক আহমদের ছেলে মো. জসিম উদ্দিন (৪১) ও জামালপুর জেলার সরিষাবাড়ী থানার আবদুস সামাদ তরফদারের ছেলে মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)।

তল্লাশি করে প্রথম জনের পকেট থেকে ১০ পিস ইয়াবা এবং গাড়ির সিটের নিচ থেকে ২ লক্ষ ৪৩ হাজার ৫১৫ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে, পটিয়া থানার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অপর একটি মাইক্রোবাসের ভেতরে রাখা ছাই রঙের ব্যাগ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ আরো জানায়, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন,“র‍্যাব সব সময় মাদক নির্মূলে বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের কোনও ছাড় নেই। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!