ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন দালালকে অর্থদণ্ড

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৫, ০৬:১৭ পিএম

ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন দালালকে অর্থদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে দালালচক্রের তিন সদস্যকে আটক করে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামের মমতা আক্তার (৪৮), একই এলাকার ফরিদুল ইসলাম (২৫) এবং ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি গ্রামের বিজয় কুমার সরকার (৩৭)। 

এর মধ্যে ফরিদুল ইসলাম ও বিজয় কুমার সরকারকে ৫ হাজার টাকা করে এবং মমতা আক্তারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে হাসপাতাল এলাকার অন্যান্য দালালচক্রের সদস্যরা পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু অসাধু দালালচক্র সক্রিয় ছিল। তারা রোগী ও স্বজনদের বিভিন্ন কৌশলে বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত এবং নানাভাবে হয়রানি করত। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, “হাসপাতালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং রোগী হয়রানি বন্ধে এই অভিযান পরিচালিত হয়েছে। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তিনজনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

ইএইচ

Link copied!