ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৫, ০৬:১৩ পিএম

ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার চাতক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে সংস্থাটির মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি প্রকল্প।

সভায় সভাপতিত্ব করেন ওয়াইপিএজির কো-অর্ডিনেটর আলো রাণী, এবং সঞ্চালনা করেন অর্ডিনেটর রাফসান আহমেদ রোমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পিএফজি’র কো-অর্ডিনেটর ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজি’র পিস অ্যাম্বাসেডর প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদার, সদস্য হাবিবুর রহমান, এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ।

ইএইচ

Link copied!