ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযান, আটক ৫

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৫, ০৬:২৪ পিএম

লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযান, আটক ৫

আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ঢাকার ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে মশাল মিছিল বের করলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার কর্মসূচির সমর্থনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল বের করেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, পৌর শহরের দত্তপাড়া গ্রামের যুবলীগ সদস্য মৃত দুলাল মিয়ার ছেলে বিল্লাল হোসেন বাবু (৩১), আব্দুল মোতালেবের ছেলে এরশাদুল হক (৩৫), ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৫), দত্তপাড়া গ্রামের ছাত্রলীগ সদস্য সজল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল (৩২), সরিষা ইউনিয়নের এনায়েত নগর গ্রামের মৃত ফতেহ আলীর ছেলে শাজাহান (৪৭)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, নাশকতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করার সময় এই পাঁচজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!