ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৫, ০৭:৫৫ পিএম

ঈশ্বরগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবা ক্রয়–বিক্রয়ের সময় ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার দু’জনকে মাদক মামলায় আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পৌর যুবলীগের সদস্য শিমরাইল গ্রামের আব্দুল জাব্বারের ছেলে শামিম মিয়া (৪৫) এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের তোয়াক্কেল আলীর ছেলে সোহেল আহাম্মদ ওরফে সুহেল আহমদ (৪১)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার এসআই রাশেদ মোশারফ, এএসআই মো. মোশারফ হোসেন এবং এএসআই কাঞ্চন মিয়াসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। অভিযানকালে আরও কয়েকজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। 

গ্রেপ্তারের পর যুবলীগ নেতা শামীমের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির নিচের দিকের কোচ থেকে ২৯০ পিস এবং গ্রেপ্তার সোহেলের প্যান্টের পকেট থেকে আরও ৬০ পিসসহ মোট ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, মাদক ক্রয়–বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে শামিম পৌর শহরের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং পৌর যুবলীগের সদস্য। পরে তাদের মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়, সেইসাথে যুবলীগের সভাপতিকে সন্ত্রাসবিরোধী আইনে শো’ন অ্যারেস্ট দেখানো হয়।

ইএইচ

Link copied!