ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

নভেম্বর ২৬, ২০২৫, ০৩:৫৩ পিএম

মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা

পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ-সামাজিক কর্মসূচির আওতায় সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ, দুস্থ পাহাড়ি–বাঙালি জনসাধারণের মধ্যে বিশেষ মানবিক সহায়তা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোন।

বুধবার দুপুর দেড়টার দিকে পলাশপুর জোন সদরে এই কর্মসূচির সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)–এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহীনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

কর্মসূচির আওতায় পলাশপুর জোনের সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত একজন কৃষককে কীটনাশক ছিটানোর স্প্রে মেশিন প্রদান করা হয়। 

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে দুস্থ ও অসহায় একটি পরিবারকে ১টি গরু এবং ৬টি পরিবারকে ১টি করে ছাগল প্রদান, ২ জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষার জন্য আর্থিক অনুদান এবং একটি দুস্থ পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।

এছাড়াও ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী উপহার, ১টি মন্দিরের জন্য আর্থিক অনুদান এবং ১টি মসজিদের অজুখানা নির্মাণের জন্য ৮ বস্তা সিমেন্ট ও একটি যাত্রী-কৃষক ছাউনি নির্মাণের জন্য ১৫,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। সম্প্রীতির সমাজব্যবস্থা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠানে সর্বমোট ৭৮,৪৮০ টাকার মানবিক/আর্থিক সহায়তা প্রদান করা হয়, যার মধ্যে ৪টি পাহাড়ি পরিবার, ৭টি বাঙালি পরিবার এবং ৫টি সামাজিক/ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়।

একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা-সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)।

খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহর নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে দেড় শতাধিক গরিব ও দুস্থ জনসাধারণকে স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শাহীনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দরিদ্র কৃষকদের কৃষি সামগ্রী, দুস্থ ও অসহায় পরিবারদের বিশেষ মানবিক ও আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বিজিবি পাহাড়ি জনপদের দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা এবং সেবা প্রদানের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও স্থানীয় দুস্থ পাহাড়ি–বাঙালি জনসাধারণের পাশে থাকবে।

ইএইচ

Link copied!