ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আধুনিক দাকোপ গড়তে ধানের শীষের বিকল্প নেই: জিয়াউর রহমান পাপুল

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

নভেম্বর ২৬, ২০২৫, ০৬:০২ পিএম

আধুনিক দাকোপ গড়তে ধানের শীষের বিকল্প নেই: জিয়াউর রহমান পাপুল

খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল বলেছেন, সঠিক নেতৃত্বের অভাবে দাকোপ-বটিয়াঘাটায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে লুটপাট ও সরকারি অর্থ অপচয় করা হয়েছে। যা জনকল্যাণে কোন কাজে আসেনি। সেজন্য এ জনপদের মানুষের ভাগ্যের কোন উন্নয়ন ঘটেনি। 

বুধবার বিকালে দাকোপের এমএম কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনা জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন, আমি দাকোপ উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। খুলনা শহর থেকে দাকোপের নলিয়ান পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের মাধ্যমে এ উপজেলাকে মূল শহরের সঙ্গে সরাসরি যুক্ত করতে চাই। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পর্যটন কেন্দ্র স্থাপনের মাধ্যমে দাকোপে পর্যটন শিল্পের বিকাশ সাধন করা হবে। এই এলাকার বেকারত্ব সমস্যা দূরীভূত হবে।

৯০-এর ডাকসু নির্বাচনে হাজী মোহাম্মদ মহসিন হলের নির্বাচিত ক্রীড়া সম্পাদক পাপুল বলেন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিতে আমরা কাজ করবো। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পণ্য বাজারজাতকরণ সহজ হবে। কৃষক ন্যায্য মূল্য পাবে। ফলে বদলে যাবে এ জনপদের অর্থনীতি। 

দাকোপে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, এ উপজেলা অপার সম্ভাবনাময় একটি জনপদ। মংলা বন্দর এ উপজেলা থেকেই যাত্রা শুরু করে। তখন এটি চালনা বন্দর নামে পরিচিত ছিল। সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি অসাম্প্রদায়িক ও আধুনিক উপজেলা হিসাবে দাকোপকে প্রতিষ্ঠিত করাই আমার মূল লক্ষ্য।

চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব কাজী, যুগ্ম আহ্বায়ক বেল্লাল হোসেন মোল্লা, ইমরান হোসেন পলাশ, এসএম ফয়সাল, জলমা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুস সাত্তার আকন, বাজুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেকেন্দার শেখ, তিলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মানস গোলদার, জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার ও বানিশান্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা যুবদলের সভাপতি অমল গোলদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, জেলা মহিলা দলের সহসভাপতি রেহানা ইসলাম, দাকোপ উপজেলা মহিলা দলের সভানেত্রী কৈশল্যা রায়, চালনা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রাবেয়া পারভীন, দাকোপ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মঞ্জিলা পারভীন, বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা প্রমুখ।

অনুষ্ঠানে দাকোপ উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!