ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবগঠিত বুড়িচং পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়ন: পিআরএ কর্মশালা অনুষ্ঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং

নভেম্বর ৩০, ২০২৫, ০৫:২১ পিএম

নবগঠিত বুড়িচং পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়ন: পিআরএ কর্মশালা অনুষ্ঠিত

নবগঠিত বুড়িচং পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন (পিআরএ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নগর উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রোববার সকালে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র প্ল্যানার মো. মাহমুদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. শাহীন, উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কবির আহমদ, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, জামায়াতে ইসলামী বুড়িচং পৌর আমীর মো. তাজুল ইসলাম, মো. রবিউল আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, ফজলুর রহমান কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মো. আবু তাহের, কৃষি অফিসের প্রতিনিধি শামসুল আলম, ছাত্র প্রতিনিধি সাব্বির, কামরুজ্জামান পিয়াস, জামিলুর রহমান তানিম, জনপ্রতিনিধি মো. নসু মেম্বার, মো. জসিম উদ্দিন মোল্লা, মো. জহিরুল হক মেম্বার প্রমুখ।

কর্মশালায় নবগঠিত পৌরসভার নগর পরিকল্পনা, টেকসই অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সুবিধার সম্প্রসারণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বুড়িচং পৌরসভাকে একটি আধুনিক, সবুজ ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করতেই এ মাস্টারপ্ল্যান প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন।

ইএইচ

Link copied!