ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৫, ০৪:১২ পিএম

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ মিছিল দেওয়ার পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। 

সোমবার দুপুরে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদালিয়া এলাকার নোয়াপাড়ার দিদারুল আলমের পুত্র জিয়া উদ্দীন (৩০), উপজেলার ২নং ধলই ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুর রহমান টেন্ডলের বাড়ীর ইসমাইলের পুত্র মো. আকতার হোসেন (২৩), উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সানাউল্লাহ পাড়ার আব্দুর রহমান চৌকিদার বাড়ীর মৃত শাহ আলমের পুত্র মো. শাহাদাত হোসেন (৪৪), হাটহাজারী থানাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) দক্ষিণ পাহাড়তলি ১নং ওয়ার্ডের নন্দীরহাট এলাকার গোল মোহাম্মদ তালুকদার বাড়ীর মৃত নুরুল আলমের পুত্র মো. হাবিবুল আলম (২৫), বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকার ভাড়াটিয়া বাসিন্দা কক্সবাজারের রামু থানাধীন ঈদার ১নং ওয়ার্ডের মৃত ফোরকান আহম্মদের পুত্র মো. শফি আলম (৩৫) ও উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়নের সহয্যা পাড়ার লাতু সিকদার বাড়ীর মৃত ননা মিয়া পুত্র মো. আরিফ (৩০)।

এবিষয়ে ওসি মনজুর কাদের ভূঁইয়া আরও জানান, গতকাল রোববার ভোর ৫টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের নন্দীরহাট ধোপার দিঘীর পাড় এলাকায় আঞ্চলিক মহাসড়কের উপর পরস্পর যোগসাজসে নিষিদ্ধ সংগঠনের সদস্য বলিয়া দাবী করিয়া নিষিদ্ধ সংগঠনের সমর্থন বা উহার কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিল করে। তাতে বিভিন্ন স্লোগান দিয়ে বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করা, জনসাধারণকে হুমকি ধমকি প্রদানসহ জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, প্রজাতন্ত্রের সরকারী সম্পত্তির ক্ষতিসাধন অপরাধ সংগঠনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অপরাধের সংগঠনের প্রচেষ্টা গ্রহণ করতঃ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচারিত, প্রসারিত ও প্ররোচিত করবার উদ্দেশ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে উষ্কানীমূলক কার্যকলাপ সহ দেশের নিরাপত্তা বিঘ্ন করে বিভিন্ন ধরণের বিভ্রান্তমূলক, বিদ্বেষমূলক, কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে বর্তমান সরকারের প্রতি জনমনে ঘৃণা ও আতঙ্ক ও ভীতি সৃষ্টি করার অপরাধের দায়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ইএইচ

Link copied!