ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

ডিসেম্বর ১, ২০২৫, ০৭:৩১ পিএম

ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম এর সৌজন্যে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ফতুল্লায় তার পৈতৃক বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে ভালোবেসে মায়ের মতো আগলে রেখেছেন। এখন তিনি মৃত্যুর সন্নিকটে। তাই আমরা তার রোগমুক্তি কামনা করছি। মহান আল্লাহ তাকে যেন দ্রুত সুস্থতা দান করে দেশবাসীর সেবায় নিয়োজিত রাখেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য একরামুল কবীর মামুন, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, মহানগর মৎসজীবী দলের সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য নাসিরুদ্দিন জাহান সাগর, ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার হুমায়ুন কবীর, আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান শাহীন, কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি জুবায়েদ হোসেন জিহাদ, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল, ৬ নং ওয়ার্ড বিএনপির নেতা বাদল, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ নেতা ফিরোজ আহমেদ, ফতুল্লা থানা শ্রমিক দলের নেতা সাজিব প্রমুখ।

ইএইচ

Link copied!