ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুজিবনগরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:৩৪ পিএম

মুজিবনগরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক আটক

মেহেরপুরের মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। 

বুধবার ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাহিদ হাসান রাজু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছেন। এরপর সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনীর একটি দল ভোর ৩টার দিকে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে। 

তিনি আরও জানান, গ্রেপ্তার নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!