ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুলনায় মানবিক উদ্যোগ

নুরুল আমিন, খুলনা

নুরুল আমিন, খুলনা

ডিসেম্বর ৩, ২০২৫, ১০:২৪ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুলনায় মানবিক উদ্যোগ

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় খুলনা মহানগর বিএনপি একটি বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। 

বুধবার দুপুরে রূপসা বাসস্ট্যান্ড এলাকায় দলের নেতাকর্মীদের উপস্থিতিতে গরু জবাই করে বিভিন্ন কুরআন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় মাংস বিতরণ করা হয়।

প্রধান অতিথি ও মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। আজ তিনি জীবন-মৃত্যুর মধ্যবর্তী অবস্থায় আছেন। তাঁর সুস্থতার জন্য আমাদের রাজনৈতিক ও মানবিক দায়িত্ব থেকেই এই ছদকার আয়োজন করা হয়েছে। মানুষের কল্যাণে আল্লাহর পথে দান এবং দুঃখী ও এতিমদের মুখে হাসি ফোটানো মহান আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম।

তিনি আরও বলেন, নেত্রীর সুস্থতা শুধু বিএনপির নয়, পুরো জাতির প্রত্যাশা। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় আরও দোয়া ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।

অনুষ্ঠানে মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সৈয়দা রেহেনা ঈসা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, বদরুম আনাম খান, কে এম হুমায়ুন, হাফিজুর রহমান মনি, মোল্যা ফরিদ আহম্মেদ, আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান মিল্টন, শরীফুল ইসলাম টিপু, জাকির ইকবাল বাপ্পি সহ খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা ও উৎসাহের সৃষ্টি করেছে এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় একটি সুদৃঢ় সামাজিক বার্তা প্রেরণ করেছে।

জেএইচআর

Link copied!