ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে মাইক্রোবাস-মিনিট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:০৯ পিএম

হাটহাজারীতে মাইক্রোবাস-মিনিট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫

চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাস-মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ কাউসার (২৭) নামে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নূর আলী মিয়ার হাট এলাকায় মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ির ভুজপুর থানাধীন নারায়ণহাট এলাকার চাঁদপুর গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পুত্র। তাৎক্ষণিক আহতদের মধ্যে মুছা (৪০), সোলাইমান (২৮) ও আহম্মদ হোসেন (৬০) নামে তিনজনের তথ্য পাওয়া গেলেও বাকি দুইজনের তথ্য পাওয়া যায়নি। তাদের সবার বাড়ি ফটিকছড়ির ভুজপুর থানাধীন নারায়ণ হাট এলাকায়।

জানা যায়, মাইক্রোবাস যোগে সবাই চট্টগ্রাম বিমানবন্দর যাচ্ছিল বিদেশ ফেরত যাত্রী আনতে। পথিমধ্যে নাজিরহাট মুখি মাছ ভর্তি একটি মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস চালক কাউসারের মৃত্যু হয়। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

হতাহতের বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার এসআই শাহেদ জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে আহত হয়েছে ৫ জন, আহত ৫ জনই সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও মিনিট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

ইএইচ

Link copied!