ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংকার নিহত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

ডিসেম্বর ৫, ২০২৫, ০৫:১৬ পিএম

মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংকার নিহত

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. নয়ন (২৭) নামে এক ব্যাংকার নিহত হয়েছেন। 

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন পটিয়ার আশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে। তিনি ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে তার মরদেহ বাড়িতে পৌঁছলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন তার বন্ধু রবিনকে সঙ্গে নিয়ে মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করতে গিয়েছিলেন। জিয়ারত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দ্রুতগতির বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নয়ন নিহত হন। তার বন্ধু রবিন (২৫) গুরুতর আহত অবস্থায় পটিয়ার বেসরকারি হাসপাতাল শেভরনে ভর্তি আছেন।

আশিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার ফয়েজ আহমদ ঘটনাটি নিশ্চিত করে জানান, "মাইজভান্ডার দরবার জিয়ারত শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আমাদের এলাকার ব্যাংকার নয়ন মারা গেছেন। তার মরদেহ মেডিকেল থেকে বাড়িতে আনা হয়েছে। আহত রবিন বর্তমানে চিকিৎসাধীন।"

ইএইচ

Link copied!