ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আশাশুনি মুক্ত দিবস পালন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:২২ পিএম

আশাশুনি মুক্ত দিবস পালন

আজ ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালন করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দিবসটি পালন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মো. নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আলহাজ মনসুর আহমেদ, সাবেক কমান্ডার আব্দুল হান্নান, পিআইও আমিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিত কুমার দাশ, আইসিটি কর্মকর্তা ও বড়দল ইউপির প্রশাসক চেয়ারম্যান আক্তার ফারুক বিল্লাল, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাত থেকে আশাশুনি উপজেলাকে মুক্ত ঘোষণা করা হয়।

ইএইচ

Link copied!