ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাউনিয়ায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৫, ০৬:২৬ পিএম

কাউনিয়ায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

রংপুরের কাউনিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। 

রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মো. রাজু, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, প্রত্যাশার আলোর নির্বাহী সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও পাপিয়া সুলতানা সাংবাদিকদের সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন, সেবামূলক কার্যক্রম এবং প্রশাসন সাংবাদিকতা সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ইএইচ

Link copied!