ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুইমারায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:৫৪ পিএম

গুইমারায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

পার্বত্য খাগড়াছড়ি জেলার নবনিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত–এর সঙ্গে গুইমারা উপজেলার সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক উষ্ণ ও প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা হয়।

সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত।

সভায় বক্তব্য রাখেন মারমা উন্নয়ন সংসদের সভাপতি চাইরেপ্রু মারমা, ত্রিদেব নারায়ণ ত্রিপুরা, ছাত্র প্রতিনিধি রাসেল শেখ, গুইমারা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল আলী, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা, এনসিপি প্রতিনিধি ইশরাক আতাহর, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক ও জামায়াতে ইসলামীর উপজেলা আমির রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, গুইমারা থানার প্রতিনিধি এসআই ইমরান হোসেন এবং সিন্ধুকছড়ি জোনের উপ–অধিনায়ক মেজর মো. মাযহার হোসেন রাব্বানী।

বক্তারা গুইমারার চলমান সমস্যা–সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিভিন্ন দিক তুলে ধরেন।

জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, জেলাবাসীর সেবায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন, এবং প্রয়োজনীয় সেবার জন্য জেলা প্রশাসকের অফিস সর্বদা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। তিনি আগামীর জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!