ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় ভেড়ামারা মুক্ত দিবস পালিত

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:০৭ পিএম

যথাযোগ্য মর্যাদায় ভেড়ামারা মুক্ত দিবস পালিত

সোমবার সকালে ভেড়ামারা মুক্ত দিবস পালিত হয়েছে। মুক্ত দিবস উপলক্ষে ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা কুষ্টিয়ার ভেড়ামারাকে শত্রু মুক্ত করে।

ওই দিন ৮ নম্বর সেক্টরের কমান্ডার মেজর আবুল মুনছুরের নেতৃত্বে এবং জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাশেদুল আলমের নেতৃত্বে ২ ভাগে বিভক্ত হয়ে ভোর ৭টার সময় ভেড়ামারা ফারাকপুরে পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়। প্রায় ৭ ঘণ্টা ব্যাপী সেই যুদ্ধে ৮ জন পাক সেনা নিহত হয়।

যুদ্ধের পর পরই মুক্তিযোদ্ধাদের গুলিতে প্রায় ৫০-৬০ জন বিহারী নিহত হন। এই ঘটনার সংবাদ পেয়ে ভেড়ামারায় অবস্থানরত পাকবাহিনীর অন্যান্য সদস্য বৃন্দের মনোবল ভেঙে যায়। তারা সন্ধ্যার আগেই ভেড়ামারা থেকে হার্ডিঞ্জ ব্রিজ দিয়ে পালিয়ে যায়।

ইএইচ

Link copied!