ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বুধবার ঈশ্বরগঞ্জে জামিয়া গাফুরিয়ার ৭৫তম ইসলামী মহাসম্মেলন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:০৪ পিএম

বুধবার ঈশ্বরগঞ্জে জামিয়া গাফুরিয়ার ৭৫তম ইসলামী মহাসম্মেলন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ইসলামপুরে অবস্থিত জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুরে আগামীকাল বুধবার খতমে কুরআন ও খতমে বুখারি শরীফ উপলক্ষে ৭৫তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। 

বাদ জোহর থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত চলবে এ মহাসম্মেলন। এতে দেশের শীর্ষ আলেম-ওলামা, ক্বারি ও ইসলামি গবেষকরা বয়ান ও নসীহত পেশ করবেন।

প্রতিবছর এ সম্মেলনে লাখো ধর্মপ্রাণ মুসল্লির ঢলে মাদরাসা প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে। দূর-দূরান্ত থেকে ট্রাক, বাস, ভ্যান, মোটরসাইকেল ও পায়ে হেঁটে মানুষের ঢল নামে মাহফিল প্রাঙ্গণে।

সম্মেলনের সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস হযরতুল আল্লামা হাফেজ জিয়াউদ্দিন। প্রধান অতিথি থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা নূরুল ইসলাম উলিপুরী। 

এছাড়াও দেশবরেণ্য আলেম-মাশায়েখ, গবেষক ও অতিথিরা সম্মেলনে বয়ান পেশ করবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, হামদ-নাত, আলোচনাসহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বয়ান উপস্থাপন করা হবে। বার্ষিক অডিট রিপোর্ট পেশ, বিশেষ মুনাজাত এবং খতমে বুখারির দোয়ার মাধ্যমে দুই দিনের আয়োজন সম্পন্ন হবে।

মহাসম্মেলন সফল ও স্মরণীয় করতে সবার উপস্থিতি কামনা করেছেন প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী। তিনি বলেন এটি একটি দ্বীনি ও আধ্যাত্মিক আয়োজন। সম্মিলিতভাবে অংশগ্রহণ করলে সবাই উপকৃত হবো এবং সওয়াবের ভাগীদার হতে পারবো।

ইএইচ

Link copied!