জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ
ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:৩৯ পিএম
নারায়ণগঞ্জ -৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে ৫ টাকায় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কে এই মেলা অনুষ্ঠিত হয়।
বৃক্ষ মেলায় দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ বিক্রি করা হয়। এসময় শত শত গাছ প্রেমিক গাছ কেনার জন্য ভিড় জমায়। স্বল্প দামে গাছ পাওয়ায় ক্রেতারা তাদের পছন্দের গাছগুলো সংগ্রহ করে।
বৃক্ষ মেলায় মাসুদুজ্জামান বলেন, "গাছ আমাদের অক্সিজেন দেয়, এই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে আছি। তাই প্রত্যেক মানুষ জীবন বাঁচানোর জন্য গাছ রোপণ করা অপরিহার্য।" এ সময় তিনি প্রতিটি আঙ্গিনা ও নিজ বাড়ির ছাদে বেশি বেশি গাছ রোপণ করার জন্য তাগিদ দেন।
বৃক্ষ মেলায় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সামাজিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইএইচ