ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দাকোপে বেগম রোকেয়া দিবস ও অদম্য নারীদের সম্মাননা প্রদান

দাকোপ প্রতিনিধি

দাকোপ প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:৪৯ পিএম

দাকোপে বেগম রোকেয়া দিবস ও অদম্য নারীদের সম্মাননা প্রদান

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ দিবসটি পালনের আয়োজন করে।

বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনিক ভবনের হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেকসোনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি মো. শামীম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন এনজিও প্রতিনিধি লিপিকা বৈরাগী, বিপাশা রায়, রওশানারা বেগম, ছাত্রী পিউলি বৈরাগী প্রমুখ।

সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তনুশী গাইন, বাণী গাইন, দীপালী রায় ও অদিতি রায়কে সম্মাননা ও পুরস্কার করা হয়।

ইএইচ

Link copied!