ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে মাহফিলে একদিনে এক কোটি টাকার বেশি মান্নত সংগ্রহ

 ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

 ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৫, ০৮:৪১ পিএম

ঈশ্বরগঞ্জে মাহফিলে একদিনে এক কোটি টাকার বেশি মান্নত সংগ্রহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসার ৭৫তম বার্ষিক ইসলামি মহাসম্মেলনে এক দিনে দান-মান্নত হিসেবে জমা পড়েছে এক কোটিরও বেশি টাকা।

বৃহস্পতিবার রাতে মাহফিল শেষে দানকৃত অর্থ ও সামগ্রী গণনা করে শুক্রবার সকালে মাদরাসা কমিটির কাছে হস্তান্তর করা হয়।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, গরু-ছাগল, হাঁস-মুরগি, স্বর্ণালংকার থেকে কৃষিপণ্য পর্যন্ত বিভিন্ন সামগ্রী মান্নত হিসেবে জমা পড়ে। এর কিছু ইতোমধ্যে নিলামে বিক্রি হলেও বেশ কয়েকটি সামগ্রী এখনও বিক্রির অপেক্ষায় রয়েছে। ফলে মোট পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী জানান, "এবারের সম্মেলনে প্রায় দুই থেকে তিন লাখ মানুষের সমাগম হয়েছে। দান-মান্নত গণনা শেষে পুলিশ, সেনাবাহিনী, আনসার ও স্বেচ্ছাসেবকসহ পাঁচ শতাধিক সদস্যের নিরাপত্তা ব্যবস্থায় সব অর্থ নিরাপদে ব্যাংকে পৌঁছে দেওয়া হয়।"

দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বীরা এ মাহফিলে অংশ নেন। দর্শনার্থীরা জানান, মান্নত পূরণের বিশ্বাস থেকেই তারা প্রতিবছর এখানে আসেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, দান-মান্নতের সব অর্থ মাদরাসার এতিম, গরিব ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা, আবাসন ও উন্নয়ন কাজে ব্যয় করা হয়।

ইসলামপুর মাদ্রাসার সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, "উন্নয়নমূলক সব কার্যক্রম মূলত মানুষের দানেই পরিচালিত হয়। ভবিষ্যতে আরও আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পরিকল্পনা নেওয়া হচ্ছে।"

ইএইচ

Link copied!