ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:০৭ পিএম

টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রোববার সকালে শহরের জেলা সদরে জেলা প্রশাসক শরীফা হক শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ক্রমান্বয়ে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল খালেক মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলম মোস্তফা মিয়া সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ ও শোকর‍্যালির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়। সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, দায়িত্বরত রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইএইচ

Link copied!