ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনকে পেয়ে উচ্ছ্বসিত দিনাজপুর সাংবাদিক সমাজ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৭:২৮ পিএম

বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনকে পেয়ে উচ্ছ্বসিত দিনাজপুর সাংবাদিক সমাজ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নর (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন ব্যক্তিগত সফরে দিনাজপুর এলে স্থানীয় সাংবাদিক মহলে আনন্দঘন ও মমতার পরিবেশের সৃষ্টি হয়। 

গত ১২ শুক্রবার সন্ধ্যায় তিনি দিনাজপুর পৌঁছান।

এর আগে সৈয়দপুর বিমানবন্দরে তাঁকে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ও নীলফামারী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় শেষে ইকো হেরিট্যাজ হল রুমে সাংবাদিকদের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে করণীয় ও সাংবাদিকদের মান উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর সভাপতি সাদাকাত আলি খান, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, নীলফামারী সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি ইয়াছিন মো. সেতুন এবং সাধারণ সম্পাদক রিপন মোহাম্মদ শেখ।

বিমানবন্দর থেকে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে স্বনামধন্য এই সাংবাদিক নেতাকে বরণ করে নেন। তিনি সপরিবারে দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর রেস্ট হাউজে রাত্রি যাপন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর সভাপতি সাদাকাত আলী খান, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, দৈনিক ভোরের আকাশ দিনাজপুর প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুস সালাম, সদস্য মো. ইসমাইল হোসেন, মো. নুর ইসলাম, মো. মিজানুর রহমান, মো. জাহিদ হোসেন, দৈনিক মানবজমিন পত্রিকার দিনাজপুর প্রতিনিধি এটিএম কামরুজ্জামান।

১৪ ডিসেম্বর, রোববার, তিনি দিনাজপুর পার্বতীপুর উপজেলা প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন। এ সময় দৈনিক ভোরের আকাশ পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি জুয়েল ইসলাম শান্ত, লালমনিরহাট প্রতিনিধি নাজমুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি রিফাতুন্নবী রিফাত, পার্বতীপুর উপজেলা প্রতিনিধি চাঁদ মামুন, চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মমিন, পার্বতীপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!