ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ওসিসহ ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৪:৩৭ পিএম

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ওসিসহ ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদমর্যাদার একজন কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত ওই দুই পুলিশ সদস্য পাবনা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। 

মঙ্গলবার বেলা ১২টার দিকে মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানিয়েছে, আজ বেলা ১২টার দিকে পাবনার ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েস মোটরসাইকেলযোগে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিলেন।

এসময় তারা ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে দুর্ঘটনাকারী ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা যায়নি।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলায় এবং কয়েস উদ্দিনের বাড়ি রাজশাহীর তানোর থানা এলাকায়।

ইএইচ

Link copied!